Refund policy

marmartbd - রিটার্ন, এক্সচেঞ্জ এবং ক্যান্সেলেশন পলিসি

আমাদের থেকে প্রোডাক্ট কেনার সময় কাস্টমারদের সর্বোচ্চ সুবিধা এবং স্বচ্ছতার জন্য আমাদের পলিসিগুলো নিচে স্পষ্টভাবে উল্লেখ করা হলো। অর্ডার প্লেস করার মাধ্যমে আপনি এই শর্তগুলোর সাথে একমত পোষণ করছেন।

১. প্রোডাক্ট রিসিভ ও রিটার্ন করার নিয়ম

  • ডেলিভারি ম্যানের সামনে চেক করুন: প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি ভালোভাবে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে।

  • তাৎক্ষণিক রিটার্ন: প্রোডাক্ট দেখার পর যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় বা আপনি গ্রহণ করতে না চান, তবে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে প্রোডাক্টটি সাথে সাথেই রিটার্ন করে দিতে পারবেন।

২. ড্যামেজ বা ভুল প্রোডাক্ট পেলে (রিপ্লেসমেন্ট)

  • ডেলিভারি ম্যানের সামনে চেক করার সময় যদি দেখেন প্রোডাক্টটি ড্যামেজ (ভাঙ্গা/নষ্ট) বা আপনার অর্ডার করা প্রোডাক্টের পরিবর্তে ভুল কোনো প্রোডাক্ট এসেছে, তবে সাথে সাথে ডেলিভারি ম্যানকে দিয়ে ফেরত পাঠাবেন।

  • ডেলিভারি চার্জের নিয়ম: এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওই সময়ের ডেলিভারি চার্জটি দিয়ে প্রোডাক্টটি রিটার্ন করতে হবে। আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করলে, পরবর্তীতে আমরা সম্পূর্ণ নিজ খরচে (ফ্রি ডেলিভারি বা 0 COD-তে) আপনাকে সঠিক বা ফ্রেশ প্রোডাক্টটি এক্সচেঞ্জ করে পাঠিয়ে দেবো।

৩. বিশেষ ক্ষেত্র (আনবক্সিং ভিডিও পলিসি) আমরা বুঝতে পারি যে, অনেক সময় বিদ্যুৎ না থাকা বা সিকিউরিটি জনিত কারণে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে নিচের নিয়মগুলো প্রযোজ্য হবে:

  • আনকাট আনবক্সিং ভিডিও (Uncut Unboxing Video): প্যাকেজটি খোলার আগে থেকে শুরু করে প্রোডাক্টটি বের করে প্রথমবার চেক করা (বিদ্যুৎ থাকলে প্লাগে লাগিয়ে অন করা) পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটির একটি ক্লিয়ার এবং আনকাট ভিডিও ধারণ করতে হবে। ভিডিওর শুরুতে পার্সেলের গায়ে লাগানো লেবেলটি স্পষ্ট দেখাতে হবে।

  • ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর ড্যামেজ বা ভুল প্রোডাক্টের অভিযোগ থাকলে, প্রমাণ হিসেবে সেই আনকাট ভিডিওটি প্রোডাক্ট রিসিভ করার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের পেইজে পাঠাতে হবে।

  • প্রমাণ সাপেক্ষে রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও কাস্টমারকে একবার ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে এবং রিপ্লেসড প্রোডাক্টটি আমরা ফ্রি ডেলিভারিতে পাঠিয়ে দেবো।

  • সতর্কতা: কোনো আনকাট আনবক্সিং ভিডিও প্রমাণ হিসেবে না দিতে পারলে, ভাঙা বা ভুল প্রোডাক্টের অভিযোগ পরবর্তীতে গ্রহণ করা সম্ভব হবে না।

৪. ওয়ারেন্টি এবং রিফান্ড পলিসি

  • কোনো রিফান্ড বা মানিব্যাক পলিসি নেই: প্রোডাক্ট রিসিভ করে ব্যবহার করার পর তা আর রিটার্ন বা রিফান্ড করার কোনো সুযোগ নেই।

  • ওয়ারেন্টি এক্সচেঞ্জ: যে সকল প্রোডাক্টের সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি (যেমন: ৬ মাসের গ্যারান্টি) দেওয়া থাকে, সেই প্রোডাক্টগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং বা টেকনিক্যাল সমস্যা দেখা দিলে আমরা তা এক্সচেঞ্জ করে দেবো।

  • এক্সচেঞ্জের শর্ত: ওয়ারেন্টি পিরিয়ডে প্রোডাক্ট এক্সচেঞ্জ করার ক্ষেত্রে কাস্টমারকে শুধুমাত্র আপ-ডাউন ডেলিভারি চার্জ বহন করতে হবে।

  • এক্সচেঞ্জ বা ওয়ারেন্টি ক্লেইম করার জন্য অবশ্যই প্রোডাক্টের ইনভয়েস/মানি রিসিট এবং প্যাকেজিং বক্সটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে।

৫. অর্ডার ক্যান্সেলেশন

  • অর্ডার কনফার্ম করার পর যদি তা ক্যান্সেল করতে চান, তবে অবশ্যই অর্ডার প্লেস করার ৬ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

  • প্রোডাক্ট শিপমেন্ট হয়ে গেলে বা ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় পৌঁছে গেলে অর্ডার আর ক্যান্সেল করা যাবে না।

যেকোনো প্রয়োজনে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেইজে: +880 1636-466404